• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী মলদোভায় বাংলাদেশি শ্রমবাজারে নতুন দিগন্ত: রাষ্ট্রদূতের সরেজমিন পরিদর্শনে উজ্জ্বল সম্ভাবনার বার্তা নতুন মিডিয়া যুগে অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে বাংলাদেশ ফরওয়ার্ড ও এসপিএফের১০ দফা সুপারিশ জাতীয় সংসদই হবে রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের প্রধান মঞ্চ: তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আ.লীগের নেতৃত্ব দেওয়ার আহ্বান তসলিমা নাসরিনের

ওয়েস্টার্ন গ্রুপ ও কাতার এয়ারওয়েজের মধ্যে ব্যবসায়িক চুক্তি

২৪ ঘন্টা / ১৩০
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন গ্রুপ করপোরেট চুক্তি করেছে বিশ্বের সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত এয়ারলাইন কাতার এয়ারওয়েজ-এর সঙ্গে।

রবিবার (২৭ অক্টোবর) রাজধানীতে ওয়েস্টার্ন গ্রুপের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই চুক্তির মাধ্যমে ওয়েস্টার্ন গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন—ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং, টাইগার সিমেন্ট, লিডস কর্পোরেশন লিমিটেড, ওয়েস্টার্ন সুপিরিয়র জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়েস্টার্ন ওভারসিজসহ গ্রুপের অন্যান্য কোম্পানিগুলো কাতার এয়ারওয়েজের করপোরেট ভ্রমণ সুবিধা, বিশেষ ছাড় ও প্রিমিয়াম সেবার আওতায় থাকবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডস কর্পোরেসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েস্টার্ন গ্রুপের পরিচালক নাফিদ আহমেদ অনন্য।

কাতার এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ এল ইমাম বলেন, ‘ওয়েস্টার্ন গ্রুপের সঙ্গে আমাদের চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশে সততা ও উদ্ভাবনের প্রতীক এই প্রতিষ্ঠান। আশাকরি আমাদের পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক এক মাইলফলক হয়ে থাকবে।

অনুষ্ঠানে ওয়েস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ বলেন, ‘কাতার এয়ারওয়েজের সঙ্গে আমাদের অংশীদারিত্ব নির্ভরযোগ্যতা ও বিশ্বমানের সেবার প্রতি আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। কাতার এয়ারওয়েজ যেমন বাংলাদেশকে বিশ্বের সঙ্গে যুক্ত করছে, ওয়েস্টার্ন গ্রুপ তেমনি দেশের উন্নয়নে ও উদ্ভাবনের মাধ্যমে কাজ করে যাচ্ছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন টাইগার সিমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েস্টার্ন গ্রুপের পরিচালক নাগির আহমেদ অপূর্ব। ওয়েস্টার্ন গ্রুপের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) মিজানুর রহমান খান, কাতার এয়ারওয়েজের একাউন্ট ম্যানেজার মিস মারুফা মাহফুজ সোনিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এই ক্যাটেগরির আরও খবর