• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন `জিরাইল সোসাইটি’র আত্মপ্রকাশ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাহাদুর শাহ পার্কে বিএনপির ৩১ দফা প্রচারণা

২৪ ঘন্টা / ১১০
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর খানের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’–এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্ক এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতাকর্মীরা জনসাধারণের মাঝে ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন এবং এর উপযোগিতা ও বাস্তবায়ন নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালান।

একজন সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, – আমি ৩১ দফা আগেও পড়েছি। ধন্যবাদ আমাকে দেয়ার জন্য। আমরা চাই আমাদের জীবনের মান উন্নয়ন হোক। তবে শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নও জরুরি।

একজন অভিভাবক মন্তব্য করেন, – মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে হবে। আশা করি আমরা দ্রুত ভোট দিতে পারব।

আবু বকর খান বলেন, – দেশ সংস্কারের রূপকার দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র নিয়ে ভাবনা ও পরিকল্পনা প্রচারের লক্ষ্যে আজকের এই লিফলেট বিতরণ। এতে জনগণের আস্থা ও বিএনপির প্রতি সমর্থন আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।

এসময় উপস্থিত ছিলেন ৩১ দফা নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত মাহাদী-উল-মোর্শেদ, গবেষক, সেন্টার ফর রিসার্চ ইন মাল্টিডিসিপ্লিন (সিআরএম), জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা।


এই ক্যাটেগরির আরও খবর