• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শুভশ্রীর জন্মদিনে উপস্থিত না থেকেও কেন আলোচনায় ছিলেন দেব ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে যে ৫ পরিবর্তন আসতে পারে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক পডকাস্টে একবার গেলেই তিন মাস তা দেখা লাগে: শবনম ফারিয়া বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

ঢাকায় হানিয়া আমির, ভক্তদের জন্য রয়েছে সুখবর

২৪ ঘন্টা / ১১৪
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় এসেছেন। টিভি নাটক থেকে সিনেমা— দুই পর্দাতেই সমানভাবে আলো ছড়ানো এই তারকা ১৮ সেপ্টেম্বর রাতে কড়া নিরাপত্তায় ঢাকায় অবতরণ করেন।শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে ছবি শেয়ার করে তিনি ঢাকায় অবস্থানের খবর নিশ্চিত করেন।

হানিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করে লোকেশন দেন ঢাকা। সঙ্গে জুড়ে দেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। এর আগেই সানসিল্ক বাংলাদেশের অফিশিয়াল পেজ থেকে হানিয়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছিল।

বাংলাদেশ সফরের আগে এক ভিডিও বার্তায় তিনি নিজেই ঢাকায় আসার খবর জানিয়েছিলেন। সেই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে সরাসরি এসে সেই প্রত্যাশার অবসান ঘটালেন অভিনেত্রী।

আয়োজক সূত্র জানিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর হানিয়া আমির ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে এক বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্কের এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। 

পাশাপাশি ভক্তদের জন্য রয়েছে সুখবর। ঢাকায় অবস্থানকালে এই লাস্যময়ী অভিনেত্রী ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন বলেও আয়োজক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

২০১৬ সালে অভিনয়ে নাম লেখান হানিয়া আমির। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ কিংবা ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকগুলো তাকে পৌঁছে দিয়েছে আকাশচুম্বী খ্যাতিতে।

‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে পাকিস্তানি অভিনেত্রীর। ছবিটি পাকিস্তানেও বেশ সাফল্য পেয়েছেন। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন হানিয়া। অভিনয়ের পাশাপাশি গানও গেয়ে থাকে হানিয়া।

এছাড়া পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া। ধারাবাহিকের প্রতি পর্বের জন্য প্রায় তিন লাখ রুপি পারিশ্রমিক পান তিনি। জনপ্রিয়তা বাড়তে থাকায় পারিশ্রমিকও বেড়েছে তার। বর্তমানে চার লাখ রুপি পারিশ্রমিক নেন হানিয়া। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। ২৮ বছর বয়সি এ অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক কোটি ৩৫ লাখের বেশি।


এই ক্যাটেগরির আরও খবর