• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার 

২৪ ঘন্টা / ৮৮
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

গত এক সপ্তাহে সৌদি আরবে ২১ হাজার ৩৩৯ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি । খবর আরব নিউজ

এদের মধ্যে ১২ হাজার ৯৫৫ জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, ৪ হাজার ১৯৮ জনকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ায় এবং ৪ হাজার ১৮৬ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, অবৈধভাবে প্রবেশকারী কোনো ব্যক্তিকে আশ্রয় দেয়া ও পরিবহন সুবিধা প্রদান করা হলে তাকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং তার যাবতীয় সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করা হবে।

আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ জানাকে সৌদি আরব জরুরি নম্বরে কল দেয়ার আহ্বান জানিয়েছে। এক্ষেত্রে মক্কা ও রিয়াদ অঞ্চলের জন্য ৯১১ এবং অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৬ হটলাইট চালু করা হয়েছে।


এই ক্যাটেগরির আরও খবর