• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান আমাদের মাথার তাজ : রহমাতুল্লাহ

২৪ ঘন্টা / ৩০২
শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। রণাঙ্গনে যুদ্ধও করেছেন এবং পরবর্তী সময়ে দেশ ও জাতির প্রয়োজনে যখন রাষ্ট্রের হাল ধরতে হয়েছে, তখন তিনি দেশের হাল ধরেছেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেজন্যে তিনি আমাদের মাথার তাজ।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর রমনা রেস্টুরেন্টে ঢাকাস্থ বরিশাল সদর উপজেলার নেতাকর্মী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, বিদেশে চিকিৎসা নিচ্ছেন। আমরা তার জন্য দোয়া করব। তিনি হলেন আপসহীন নেত্রী। তার নেতৃত্বে আন্দোলনে এ দেশের মানুষ স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছে। সেই নেত্রী গণতন্ত্রের জন্য বিনা দোষে জেল খেটেছেন, তবু তিনি আপস করেননি।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান যাকে যে পদে বসাবেন আমরা তাকে সমর্থন দিব। যাকে মনোনীত করবেন, আমরা তাকে সমর্থন দিব। মেয়র হোক আর সংসদ সদস্য পদে হোক, যাকে মনোনীত করবেন- আমরা তার পক্ষে কাজ করব। আমরা এই শপথে বলীয়ান থাকব। তারেক রহমানের কথার বাইরে আমরা যাব না।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী শক্তিকে আরো শক্তিশালী করি। আমাদের নেতা তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করি।

এ সময় তিনি বলেন, আসুন আমরা বরিশালবাসী সব সময় ঐক্যবদ্ধ থাকি বরিশালের উন্নয়নের জন্য। ইফতার মাহফিলে বিএনপির বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটেগরির আরও খবর