• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৪ ঘন্টা / ১৭৪
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা’র (কেএসডব্লিওএডি) আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন আ্যলামনাই অডিটোরিয়ামে পবিত্র রমজান উপলক্ষে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ঢাকায় অবস্থানরত কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ছাত্র ও বিশিষ্টজন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনের মধ্যে মেজর জেনারেল (অবঃ) আ ম সা আমিন,জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম, স্পেশাল প্রসিকিউটর (এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল) ও গণঅধিকার পরিষদ এর উচ্চতর পরিষদের সদস্য এড. এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী, কেএসডব্লিউএডির প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. গোলাম কিবরিয়া, সহজেই জমি সমস্যার সমাধানে আমার ভূমি ডট কম নামক অ্যাপসের আবিস্কারক ও সাব রেজিস্ট্রার জনাব শাহজাহান আলী পিএএ, এডভোকেট আজিজুর রহমান দুলু,জাতীয় নাগরিক পার্টির যুগ্ন আহবায়ক ড. আতিক মুজাহিদ, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা, শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্রনেতা মোহাম্মদ শামীম আকতার শুভ, কেএসডব্লিউএডি’র সভাপতি ইমন, সাধারণ সম্পাদক আল-আমিন সহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই ক্যাটেগরির আরও খবর