• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরের ৩২৬ কোটি টাকার RIVER প্রকল্পে দরপত্র মূল্যায়ন নিয়ে প্রশ্ন?? নাটের গুরু আতিকুল!! দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইউরোপসেরা রেলস্টেশন সুইজারল্যান্ডের জুরিখ এইচবিএফ, পিছিয়ে জার্মানি আইসিসিবিতে বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ার বুকিং মেলা উদ্বোধন সঙ্গীত নিয়ে আরো অনেক দূর যেতে চাই,এএইচআর রাব্বি নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গেল স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে ‘চুরি’ হওয়া লেমুর আম্বানির চিড়িয়াখানায়

কলাপাড়ায় স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

২৪ ঘন্টা / ২২৮
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৪ টায় কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগ কলাপাড়া উপজেলা ও মহিপুর থানা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রি ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান এমপি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কলাপাড়া উপজেলা শাখা’র সভাপতি মো. ইয়ামিন আহম্মেদ’র সভাপত্বিত্তে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. ফিরোজ সিকদার, মহিপুর থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো: হারুন-অর-রশিদ ও কলাপাড়া পৌর দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক। এসময় কলাপাড়া উপজেলা ও মহিপুর থানা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীসহ উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আ: সালাম বিশ্বাস।


এই ক্যাটেগরির আরও খবর