• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন শেখ হাসিনা বাংলাদেশের যে দূতাবাস-মিশনেই যাবেন গ্রেপ্তার করা হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় মুখোমুখি ইউরোপ-যুক্তরাষ্ট্র পোশাক শ্রমিকদের জন্য বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মাতৃত্বের গল্পে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ ৮ কোটি টাকার ট্রাকশন মোটর যন্ত্রাংশ সরবরাহে অনিয়মের অভিযোগ, সাংবাদিকদের প্রশ্নে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন সভাপতি রেলওয়ের এনলিস্টমেন্ট ঘিরে ‘চৌধুরী সিন্ডিকেট’ সক্রিয়, প্রশাসনিক কাজে প্রভাব বিস্তারের অভিযোগ ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন না কিম?

আইপিএল দিয়েছে সাড়ে ২০ কোটি টাকা! দেশের হয়ে খেলতে চাইছে না বিশ্বজয়ী অসি অধিনায়ক কামিন্সের

২৪ ঘন্টা
সোমবার, ৮ জুলাই, ২০২৪

দেশের চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছেন বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলার জন্য। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স মনে করেন আন্তর্জাতিক খেলার সঙ্গে একই সময়ে এই ধরনের লিগ হওয়া উচিত নয়।

Pat Cummins

প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৪ ১৪:৫১

এ বারের আইপিএলে প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ফাইনালে তুলেছিলেন দলকে। সেই প্রতিযোগিতাকেই এখন বেশি আকর্ষণীয় মনে হচ্ছে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের।

আন্তর্জাতিক ক্রিকেটের থেকে বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগকে অনেক ক্রিকেটারই প্রাধান্য দিচ্ছেন। অনেকেই দেশের চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছেন এই ধরনের লিগে খেলার জন্য। কামিন্স মনে করেন আন্তর্জাতিক খেলার সঙ্গে একই সময়ে এই ধরনের লিগ হওয়া উচিত নয়।

অস্ট্রেলিয়ার হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন কামিন্স। তিনিই অস্ট্রেলিয়ার প্রথম অধিনায়ক যিনি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এক দিনের বিশ্বকাপ জিতেছেন। সেই কামিন্স বলেন, “কিছু কিছু দেশের টি-টোয়েন্টি ক্রিকেট খুবই লোভনীয়। আন্তর্জাতিক ক্রিকেটের থেকেও বেশি আকর্ষণীয়।”


এই ক্যাটেগরির আরও খবর